ঢাকাSunday , 21 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মেরিন ড্রাইভে র‌্যাব এর সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’মহিউদ্দিন নামের এক যুবক নিহত হয়েছে।
র‌্যাবের দাবি, নিহত মহিউদ্দিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বানিয়া গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার ইয়াবা, একটি দেশি অস্ত্র ও ৩ রাউন্ড গুলি।
শনিবার দিবাগত রাত আড়াইটায় মেরিন ড্রাইভ সড়কের জব্বার মুন্সির হ্যাচারির পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত আড়াইটায় টহল দলের সঙ্গে মাদক কারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মহিউদ্দিন নামে যুবকের মরদেহ উদ্ধার করে র‌্যাব।
ময়নাতদন্তের জন্য মহিউদ্দিনের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।