ঢাকাSunday , 21 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীর শান্তি কামনা এরশাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবেবরাত উপলক্ষে দেশবাসীর শান্তি ও সম্প্রীতি কামনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার এক বাণীতে তিনি বলেন, এই মহিমান্বিত রাত বিশ্ব মুসলিমদের জন্য এক নেয়ামত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদের সুবর্ণ সুযোগ হাজার বছরের চেয়ে সর্বোত্তম এই রাত।
মহিমান্বিত এই রাতে যেন দেশবাসীর রিজিক, বরকত, নাজাত ও রহমত নিশ্চিত হয় সেজন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। বিশ্ব শান্তি, সংহতি ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করেন তিনি।