ঢাকাSunday , 21 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের আয়ের থেকে ব্যয় কম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। দলটির আয় হয়েছে ১ কোটি ২৬ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা।
রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে এই হিসাব জমা দেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এইচটি ইমামের নেতৃত্বে আসা একটি প্রতিনিধি দল।
দলের ব্যয়ের হিসাব জমা দিয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এইচটি ইমাম সাংবাদিকদের এই তথ্য জানান।
এইচটি ইমামের নেতৃত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাওছারসহ ৮ জন সদস্য প্রতিনিধি দলে ছিলেন।
এছাড়া সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ইসির যুগ্ম সচিব মো. আবুল কাশেম উপস্থিত ছিলেন।