ঢাকাSaturday , 20 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :“সংযোগ নেই তবু বিদ্যুতের বকেয়া বিলের মামলায় দিনমজুর মোঃ আঃ মতিন কারাগারে”-শিরোনামে গত ১৭ এপ্রিল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদটি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নজরে আসে। উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। ২০১৫ সালে আঃ মতিনের ঘরে বিদ্যুৎ সংযোগ না দিয়ে তাঁর নামে বরাদ্দকৃত মিটারটি প্রতিবেশী শফিকুল ইসলামের ঘরে স্থাপন করা হয়। তারপর থেকে বিদ্যুৎ শফিকুল ইসলাম ব্যবহার করলেও বিদ্যুৎ বিল আঃ মতিনের নামে প্রদান করা হয়ে আসছিল। যা সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণের দায়িত্ব পালনে উদাসীনতা ও চরম অবহেলা। বিদ্যুৎ বিল অপরিশোধিত থাকায় আঃ মতিনের নামে মামলা করার কারণে এ অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনার সৃষ্টি হয়।
এ প্রেক্ষিতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আঃ মতিনের বাড়ীতে গিয়ে তাঁর নিকট দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান আঃ মতিনের সাথে টেলিফোনে কথা বলে তাকে সান্ত¦না দেন এবং দুঃখ প্রকাশ করেন।
এছাড়া আঃ মতিনকে আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে এবং আঃ মতিন এর বাড়ীতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
ইতোমধ্যে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট ১১ জন কর্মকর্তা/কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে তদন্তের আওতায় আনা হয়েছে ও ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনার পুণরাবৃত্তি না ঘটে সে জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতি ব্যবস্থাপনাকে নির্দেশনা প্রদান করেছেন।