ঢাকাSaturday , 20 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : জেলার আলালপুরে দুই সিএনজি অটো রিকশা ও ট্রাকের সংঘর্ষে সহোদর দুই ভাই এবং স্বামী-স্ত্রীসহ চারজন নিহত এবং দুজন আহত হয়েছে।
শনিবার সকাল সোয়া ১১টার দিকে ময়মনসিংহ সদরের আলালপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সকাল সোয়া ১১টার দিকে ময়মনসিংহ সদরের আলালপুর গ্রামে প্রথমে দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি ট্রাক এসে দুই অটোরিকশার ওপর তুলে দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
নিহতরা হলেন- ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের হাতিবান্দা গ্রামের মুরশেদ আলীর দুই ছেলে মোহাম্মদ ইউনুস (৫০) ও আব্দুল কদ্দুস (৪০), তারাকান্দা থানার রাইজান গ্রামের মুক্তিযোদ্ধা মোস্তাফির রহমান (৬৫) ও তার স্ত্রী রহিমা খাতুন।