ঢাকাThursday , 18 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের কাউন্সিলর ডিশ বাবু গ্রেপ্তার

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর পাইকপাড়া এলাকা থেকে বন্দর থানার একটি চাঁদাবাজি মামলায় বাবুকে পুলিশ গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ভুক্তভোগী ডিশ ব্যাবসায়ীরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী পরিবারের প্রভাবে দীর্ঘদিন যাবত পুরো নারায়ণগঞ্জের বিশাল এলাকায় বাবু ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন। ডিশ বাবুকে তার চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে ব্যবসায়ীদের মারধর করতেন এবং অন্য ব্যবসায়ীদের রদবদল করে পুরো ডিশ ব্যবসা তিনি নিয়ন্ত্রণ করে আসছিলেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র জানিয়েছেন, অন্যের ডিশ ব্যাবসা দখল, ব্যবসায়ীদের মারধর ও চাঁদাবাজির একটি মামলায় বৃহস্পতিবার দুপুরে ডিশ বাবুকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ডিশ বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে বন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।