ঢাকাThursday , 18 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটক

Link Copied!

শেকৃবি প্রতিনিধি : মার্কস মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাধন মাতব্বর (২৩) নামে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
বাধন মাতব্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, বাধন ওই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেন এবং সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। পরবর্তীতে সে ধারণকৃত দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই মেয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। এ বিষয়ে ভুক্তভোগী মেয়ে বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম মুন্সী বলেন, ‘ ওই ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন শেরেবাংলা নগর থানায়। ধর্ষণের অভিযোগে বাধনকে আমার গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে তাকে আমরা কোর্টে পাঠিয়েছি।’
এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, ‘এ বিষয়ে থানা থেকে আমাকে অবহিত করেছিল। উপাচার্যের সঙ্গে কথা বলে শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করব।’