ঢাকাWednesday , 17 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক স্কুলছাত্রী (১৩) কে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত মুখোশধারী দুই যুবক।
চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই স্কুলছাত্রী দীর্ঘদিন ধরে বোয়ালিয়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করে আসছিল। সে স্থানীয় মহেলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার বিকেলে তার নানা বাইরে কাজে যায় এবং নানী পার্শ্ববর্তী মাঠে ছাগল আনতে গিয়ে বাড়ি আসতে দেরি হয়। এই সুযোগে ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে মুখোশধারী অজ্ঞাত দুই যুবক ঘরে প্রবেশ করে হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। পরে স্কুলছাত্রীর চিৎকার শুরু করলে ধর্ষণে ব্যর্থ হয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় মুখোশধারী দুই যুবক। পরে আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, একটি মেয়েকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।