ঢাকাWednesday , 17 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার গ্যাটকো মামলায় চার্জ শুনানি ৩০ এপ্রিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৩০ এপ্রিল ধার্য করেছেন আদালত।
বুধবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এদিন তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।
শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এমতাবস্থায় আসামির অনুপস্থিতিতে চার্জ শুনানি করা আইন সম্মত হবে না। এজন্য চার্জ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন আইনজীবীরা।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়া অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করতে পারেনি। যেহেতু তিনি অসুস্থ আছেন। তাই এ মামলার চার্জ শুনানির জন্য একটি নতুন সময় দেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ৩০ এপ্রিল ধার্য করেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে এ মামলায় আসামির সংখ্যা ১৭ জন। ৭ আসামি মারা গেছেন।