ঢাকাWednesday , 17 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খা‌লেদা ইস্যু‌তে কো‌নো সম‌ঝোতা কর‌ছে না আ.লীগ

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার প্রধান রাজ‌নৈ‌তিক প্র‌তিপক্ষ বিএনপির সঙ্গে কোনো সমঝোতা করছে না বলে জানিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী ব‌লেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কিংবা তাদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে কোনো ধরনের সমঝোতা করছে না আওয়ামী লীগ।’
মুজিবনগর দিবস প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যারা ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে না, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বেই বিশ্বাস করে না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।’
তিনি বলেন, ‘বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। অস্থায়ী এই সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।’