ঢাকাTuesday , 16 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীর গলা কেটে ৫ লাখ টাকা ছিনতাই

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : জেলার মধুপুরে আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীর গলা কেটে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে মধুপুর পৌর এলাকার আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অলিপুরের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল উপজেলার অলিপুর গ্রামের বাসিন্দা। তিনি ধানসহ বিভিন্ন শস্য ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মধুপুর থেকে ব্যবসার টাকা নিয়ে জলিল বাড়ি ফিরছিলেন। এ সময় টাঙ্গাইল-মধুপুর সড়ক থেকে অলিপুরের বাড়ির দিকের রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এরপর এলোপাতাড়ি কোপ ও গলায় ধারালো অস্ত্রের আঘাত করে তার কছে থাকা টাকা ছিনিয়ে নেয়।
প্রতিবেশী ব্যবসায়ী মতিয়ার রহমান বাড়ি ফেরার সময় জলিলকে রক্তাক্ত ও অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে জলিলকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাদের দাবী, ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে জলিলের কাছে থাকা আনুমানিক পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মধুপুর সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন জানান, এ ঘটনায় দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।