ঢাকাTuesday , 16 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় একটি গ্যাস রিফুয়েলিং কারখানায় গ্যাস রিফিল করার সময় বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সিরাজ অক্সিজেন কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ছাবেদ (৩০) এবং পবিত্র কুমার দাশ (৬০)।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩ জনকে হাসপাতালে আনা হলে এদের মধ্যে ২ জনের মৃত্যু ঘটে। অগ্নিদগ্ধ অপর শ্রমিক নূর ওসমানকে (২৮) চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।