ঢাকাTuesday , 16 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Link Copied!

চুয়াডাঙ্গা সংবাদদাতা : জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে শেখ ব্রিক্সয়ে মাটি কাটার সময় মাটি চাপা পড়ে বাবু ও হান্নান নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শফি নামে আরেক শ্রমিক।
মৃত শ্রমিক বাবু (৩৫) উপজেলার নতুন বাস্তপুর গ্রামের ইউনুসের পুত্র এবং হান্নান (৩৫) কেশবপুর গ্রামের কালাচাঁদের পুত্র। আহত শ্রমিক শফি বাস্তপুর গ্রামের সাকেরের পুত্র।
দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস জানান, প্রতিদিনের মত আজ মঙ্গলবার ভোর বেলা থেকে শ্রমিকরা দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের বকুল শেখের শেখ ব্রিক্সয়ে মাটি কাটার কাজ করছিল। সকাল সাড়ে ৮টার দিকে প্রায় ১০ ফিট উচ্চতার মাটির স্তুপ ভেঙে শ্রমিকদের মাথায় পড়ে। এসময় বাবু, হান্নান ও শফি এই ৩ শ্রমিক গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক বাবু ও হান্নানকে মুত ঘোষণা করেন। শফির অবস্থাও আশঙ্কাজনক। শফি এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি শুকুমার বিশ্বাস জানান, কি কারণে মাটি চাপা পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে মৃতদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।