ঢাকাMonday , 15 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে ছাত্রের মৃত্যু

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার শংকরপুর গ্রামের বক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. বিজয় (১৪) ওই বাড়ির মানিক মিয়ার ছেলে। সে স্থানীয় মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য নিজেদের ঘরের টিনের উপরে উঠে বিজয়। এর এক পর্যায়ে টিনের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিদ্যুস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র বিজয়ের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।