ঢাকাMonday , 15 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বিএনপি নেতা মাহবুব আলম শাহীন খুন

Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে দুবৃর্ত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে।
পুলিশ জানায়, বিএনপি নেতা শাহীন রোববার রাত ১০টার দিকে নিজস্ব প্রাইভেট কার চালিয়ে উপশহর বাজার এলাকায় আসেন। বিসমিল্লাহ ট্রেডার্স নামের একটি চালের দোকানের সামনে প্রাইভেট কার রেখে সেখান থেকে চাল কিনে চালের বস্তা প্রাইভেট কারের পেছনে উঠিয়ে রাখেন। এরপর ১০তলা ভবনের পাশে সড়কের ওপর দাঁড়িয়ে সদরের নুনগোলা ইউপি চেয়ারম্যান আলীমুদ্দিনের সাথে গল্প করছিলেন।
এসময় দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। তার শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতে ও কুপিয়ে মারাত্মক জখম করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের মরদেহ মর্গে রয়েছে। হত্যায় জড়িতদের সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া জানান, ঘটনার তদন্ত চলছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।