ঢাকাMonday , 15 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘাটাইলে গণপিটুনিতে গরু চোর নিহত

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : বৈশাখের প্রথম দিনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামে গণপিটুনিতে এক গরু চোর নিহত হয়েছে। তবে নিহত গরু চোরের কোন পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম জানান, রোববার ভোর তিনটার দিকে গরু চোরের দল উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে হানা দেয়। গোয়াল ঘর থেকে চোররা গরু নিয়ে যাওয়ার সময় টের পেয়ে বাড়ির লোকজন ডাক চিৎকার দেয়। এ সময় গ্রামবাসী এগিয়ে এসে চোরের দলকে ধাওয়া দেয়। তারা এক গরু চোরকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধাওয়া খেয়ে চোরের দলের অপর সদস্যরা দৌঁড়ে পালিয়ে যায়। নিহতের পরিচয় জানা যায়নি।
তিনি জানান, নিহত গরু চোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।