ঢাকাThursday , 11 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নুসরাত হত্যা মামলা প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বদক : ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার মামলা প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আপনারা জানেন, মামলা হয়েছে। মামলার তদন্ত শেষে একটি অভিযোগপত্র দিতে হবে। আমি আপনাদের বলছি, এরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে। আমি প্রসিকিউশনকে নির্দেশ দেব, যাতে এটাকে ফার্স্ট ট্র্যাক করা হয়। কোনো প্রশ্নেরও প্রয়োজন হবে না। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে কি না জানতে চাইলে আনিসুল হক বলেন, যদি প্রয়োজন হয়, দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হ‌বে।
ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি এ বছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে গত মার্চে সোনাগাজী থানায় একটি মামলা করে নুসরাতের পরিবার। সেই মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষের অনুসারীরা গত ৬ এপ্রিল (শনিবার) পরীক্ষার কেন্দ্র থেকে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে মেয়েটির পরিবারের অভিযোগ। ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ১০ এপ্রিল রাতে মারা যান তিনি।