ঢাকাThursday , 11 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গর্জন করে লাভ হবে না, বিএনপিকে তথ্যমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের হুমকি দিয়েছে, আমরা ১০ বছর আন্দোলনের হুমকির মধ্যেই আছি। হুমকির মধ্যে থেকেই তিন তিনটি নির্বাচনে জয় লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছেন।’
‘বিএনপির আন্দোলনের হুমকি হচ্ছে খাঁচায় আবদ্ধ রোগা সিংহের গর্জনের মত। যে গর্জনের কোনো কার্যকারিতা নেই। এই গর্জনে দর্শনার্থীরা পুলকিত হয়, আর হাততালি দেয়। আন্দোলনের কৌশল নির্ধারণ করতে করতেই ইতোমধ্যে ১০ বছর চলে গেছে। আর কত দিন লাগে এটা হলো দেখার বিষয়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়াকে নিয়ে সরকার কোনো তামাশা করছে না। বরং বিএনপিই তামাশা করছে। সকালে, বিকেলে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার জ্বরের তাপমাত্রা কত হলো, ৯৮ ডিগ্রি নাকি ৯৯ ডিগ্রি এগুলো বলার মাধ্যমে তাকে তামাশার পাত্র বানিয়েছে।’
তিনি বলেন, ‘গতকাল দেখলাম বিএনপি একটি সংবাদ সম্মেলন করে বলছে, সরকার বেগম জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে নাটক করছে। আমি বিএনপি নেতাদের বলব, আইন-কানুনের বিধিগুলোকে একটু ভালোভাবে পড়ুন। কাউকে প্যারোলে মুক্তি জোর করে দেয়া যায় না, প্যারোলের জন্য আবেদন করতে হয়, প্যারোল চাইতে হয়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার জোর করে কাউকে প্যারোল দিতে পারে না। যিনি প্যারোল চান, তিনিই একমাত্র আবেদন করলে প্যারোল বিবেচনার সু্যোগ থাকে, অন্যথায় কোনো সুযোগ নেই।’
আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।