নিজস্ব প্রতিবেদক : ফেনীর অগ্নিদগ্ধ শিক্ষার্থী নুসরাত জাহান রাফির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি নুসরাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী শোক বার্তায় বলেন, নুসরাত জাহান রাফির মৃত্যুতে জাতি একজন প্রতিবাদী কণ্ঠস্বরকে হারালো।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

