ঢাকাThursday , 11 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’

Link Copied!

নিজস্ব প্রতিবদক : ফেনীর মাদ্রাসাছাত্রী অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি নিহত নুসরাতের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সাবেক রাষ্ট্রপতি।
শোক বার্তায় বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘মাদ্রাসাছাত্রী নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে । নুসরাতের এই মৃত্যু কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না। আর কোনো নুসরাতকে যেন এমন পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সেজন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
মাদ্রাসাছাত্রী নুসরাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের ও পার্টির মহাসচিব, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।