ঢাকাWednesday , 10 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা বিস্তারের প্ল্যাটফর্ম হচ্ছে পার্লামেন্ট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের তরুণ সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, সারা বিশ্বে শিক্ষা বিস্তারের প্ল্যাটফর্ম হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট সদস্যগণ যুগোপযোগী আইন প্রনয়নের মাধ্যমে শিক্ষার প্রসারে কাজ করে থাকেন।
কাতারের দোহায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)- এর ১৪০তম অ্যাসেম্বলিতে ‘পার্লামেন্ট অ্যাজ প্ল্যাটফর্ম টু এনহ্যান্স এডুকেশন ফর পিস, সিকিউরিটি এন্ড দ্য রুল অব ল’ শীর্ষক জেনারেল ডিবেটে অংশ নিয়ে বুধবার তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, এবারই আইপিইউ প্রথমবারের মত তরুণ সংসদ সদস্যদের জেনারেল ডিবেটে আলোচনার সুযোগ দেয়।
তিনি বলেন, ‘শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ তথা শিক্ষায় বিনিয়োগ শান্তি ও সৌহার্দ্যপূর্ণ বিশ্ব গড়তে সাহায্য করবে।’
বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য মোঃ আবদুস সোবহান মিয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে এমডিজি অর্জন করেছে এবং তারই ধারাবাহিকতায় এসডিজি অর্জনেও সক্ষম হবে। ১৪০তম আইপিইউ অ্যাসেম্বলির মূল ভেন্যু শেরাটন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জাতিসংঘ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, সবার জন্য শিক্ষা, মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য উন্নয়ন, মানবসম্পদ উন্নয়নসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ উন্নয়ন সাধন করা।’