ঢাকাThursday , 8 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবরোধের শিকার যখন সাধারণ মানুষ

Link Copied!

3খুলনা প্রতিনিধি : টানা তিনদিনের ২০ দলীয় জোটের ডাকা অবরোধে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। অবরোধকারীর লাগাতার নাশকতা আর হত্যাযজ্ঞের কাছে জিম্মি হয়ে পড়েছেন তারা।
বৃহস্পতিবার সকালেও খুলনায় অবরোধকারীর তাণ্ডবে বাস যাত্রীসহ কমপক্ষে ১০জন সাধারণ মানুষ আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের মধ্যে দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মো. মেহেদী হাসান লিটন (৩৫) ও মো. সোহেল হাওলাদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সদর থানার পিটিআই মোড় এলাকায় নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে অবরোধের সর্মথনে একটি মিছিল বের হয়। মিছিলের সামনে দিয়ে কুয়াকাটাগামী বিআরটিসির দুটি যাত্রীবাহী বাস যেতে থাকে। এসময় মিছিল থেকে বাসকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ভাঙচুরের চেষ্টা করে মিছিলকারীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় বাস যাত্রীসহ কমপক্ষে ১০ জন আহত হন বলে জানা গেছে।
এ ঘটনায় সংবাদ চিত্র ধারন করতে গিয়ে এসএ টিভির ক্যামেরাম্যান রকিবুল ইসলাম মতি আহত হন।
এ বিষয়ে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘পুলিশ বিনা উষ্কানিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তারা বিএনপির ২ কর্মীকে আটক করেছে।
তিনি বলেন, ‘এ ঘটনার কিছু সময় পর বিএনপির নগর কার্যালয়ে তালা দেয়া হয়। পুলিশের দেয়া তালা ভেঙে ও পুলিশ বেষ্টনী ভেদ করে দুপুর সাড়ে ১২টায় অবরোধের সর্মথনে কেডিঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, অবরোধের সর্মথনে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে যাত্রীবাহী বাসে হামলা ও ভাঙচুরের চেষ্টা করা হলে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি বলেন, ‘বিএনপির খুলনা জেলা ও মহানগর অফিসে তালা দেয়া হয়নি। তবে যে কোনো ধরণের নাশকতা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’