ঢাকাThursday , 8 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি

Link Copied!

Khaleda1নিজস্ব প্রতিবেদক : গুলশান কার্যালয়ে গত পাঁচদিন ধরে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার খানিকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা। তবে এখনো শ্বাসকষ্ট রয়েছে বলে তিনি জানান।
কার্যালয় থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদেরকে তিনি এ তথ্য দেন। সেখানে প্রায় আধা ঘণ্টা তার নেতৃত্বে মহিলা দলের কয়েকজন অবস্থান করেন।
বের হয়ে নুরে আরা সাফা বলেন, ‘ম্যাডমের শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। তবে পিপার স্প্রের কারণে এখনো তিনি শ্বাসকষ্টে ভুগছেন।’
তিনি বলেন, ‘গত পাঁচ-ছয়দিন ধরে এখানে (গুলশান কার্যালয়) তাকে জোর করে আটকে রাখা হয়ছে। এখানে খাবার, মেডিসিন এমনকি পানিও সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে না। সে কারণে ভেতরের সবাই প্রায় অসুস্থ হয়ে পড়েছেন। তাই ওনাদের জন্য আমরা খাবার, পানি ও মেডিসিন নিয়ে এসেছি।’
কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘রিজভী ভাই যেটা বলেছেন সেটা ম্যাডামেরই বক্তব্য।’
উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে অফিস করতে গুলশান কার্যালয়ে যান খালেদা জিয়া। ওই রাতেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রাত ১১টার দিকে বেগম জিয়া রুহুল কবির রিজভীকে দেখতে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। ওই রাতে কার্যালয়েই থেকে যান তিনি।
এরপর রোববার সন্ধ্যায় কার্যালয়ের মূল ফটকের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পুলিশ। রাতে বালি-সুরকি ও ইটের ট্রাক দিয়ে কার্যালয়ের রাস্তায় ব্যারিকেড দেয়া হয়।
সোমবার কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। দুপুরের পর বেগম জিয়া সমাবেশে যোগ দিতে যেতে চাইলেও তাকে যেতে দেয়া হয় না। এসময় ভেতর থেকে গেট খোলার জোর চেষ্টা চালানো হলে পুলিশকে পিপার স্প্রে করতে দেখা যায়। পরে তালাবদ্ধ কার্যালয়ের ভেতর থেকেই সাবেক এই প্রধানমন্ত্রী অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করেন। কার্যালয়ে গিয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া।