ঢাকাSunday , 7 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার প্যারোলে মুক্তি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পাওয়া রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
রোববার কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন বহালের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন এ মন্তব্য করেন।
খন্দকার মাহবুব বলেন, আমি বার বার বলেছি, প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয়। এখানে ম্যাডাম খালেদা জিয়া প্যারোলে যাবেন কি না এবং সরকার প্যারোল দিবে কি না এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আইনজীবী হিসেবে বলতে পারি, চিকিৎসার জন্য প্যারোলে যায়।
প্যারোলের বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন, দেশে, ভারতে, পাকিস্তানে প্যারোলে যাবার নজির আছে। রাজনৈতিক অঙ্গনে প্যারোলে যাওয়া প্রায় দেখা যায়। আমরা চাই, তাকে আইনগতভাবে মুক্তি দেওয়া হোক।
এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার অপর আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আমরা প্যারোলের আবেদন করি নাই।
জামিন বহালের বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকারের আবেদন ডিসমিসড করে জামিন বহাল রেখেছেন। সরকারের বাধার কারণে আইনি প্রক্রিয়ায় জামিন কঠিন হবে। এখনো তার দুটি মামলা আছে। এগুলো পেন্ডিং আছে। ইতিমধ্যে কোনো মামলা না দিলে ওই দুটি (জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট) মামলায় জামিন পেলে তিনি জেল থেকে বের হবেন।