ঢাকাThursday , 8 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রফিকুল-আমান-মান্নানের আগাম জামিন

Link Copied!

2নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব আমানুল্লাহ আমান ও গাজীপুর পৌরসভার মেয়র অধ্যাপক এম এ মান্নানকে পৃথক তিন মামলায় চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।
পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেয়েছেন রফিকুল ও আমান। মেয়র মান্নান জামিন পেয়েছেন গাজীপুরে দায়ের করা পুলিশের কাজে বাধা দেয়ার একটি মামলা থেকে।
বুধবার আদালতে রফিকুল ইসলামের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী। আমানুল্লাহ আমান ও এম এ মান্নানের পক্ষে শুনানি করেছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সগীর গোসেন লিয়ন এসব বিষয় নিশ্চিত করেছেন।