ঢাকাThursday , 4 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড. কামালের গাড়িবহরে হামলা : প্রতিবেদন ১২ মে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ড. কামাল হোসেনসহ জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতা-কর্মী-সমর্থকদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১২ মে ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার এসআই মো. জোবায়ের প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চার দফা সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গাড়িবহরে হামলা হয়। ওই ঘটনার পরে রাতে ঢাকা-১৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক মামলাটি দায়ের করেন।
মামলায় দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসলাম, দারুসসালাম থানা ছাত্রলীগের নাবিল খান, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের বাদল, ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী সোহেল, দারুসসালাম থানা ছাত্রলীগের সভাপতি শেখ রাজন, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের জুয়েল ও শেখ ফারুক, শাহআলী থানা ছাত্রলীগের সভাপতি জাকির, সাধারণ সম্পাদক সৈকত, দপ্তর সম্পাদক রনি, ছাত্রলীগকর্মী শাওন ও সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম শুভকে আসামি করা হয়।