ঢাকাMonday , 1 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার শপথ নিচ্ছেন মোকাব্বির

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন ঐক্যফ্রন্ট থেকে সিলেট-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান।
মঙ্গলবার দুপুরে সংসদ কার্যালয়ে তাকে শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এ বিষয়ে স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ বলেন, মঙ্গলবার ১২টায় শপথ নেবেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথের বিষয়ে মোকাব্বির গণমাধ্যমকে বলেন, ‘আমি শপথ নিচ্ছি। সোমবার স্পিকারকে চিঠি দিয়েছি।’
এর আগে ৭ মার্চ শপথ নিয়েছেন গণফোরামের আরেক নেতা (বহিস্কৃত) সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোকাব্বির খান। তিনি সিলেট-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন।