ঢাকাMonday , 1 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র ভয়ানক খারাপ অবস্থায় আছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, বর্তমানে দেশের স্বনামধন্য নির্বাচন কমিশন নিন্দিত অবস্থায় চলে গেছে। গণতন্ত্র এখন ভয়ানক খারাপ অবস্থায় আছে।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ফ্রি থিংকার্স ফাউন্ডেশন (এফটিএফ) আয়োজিত ‘গণতন্ত্র ও মানবাধিকার : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আবুল কাশেম ফজলুল হক বলেন, গণতন্ত্র এখন এমন অবস্থায় আছে যে সেখানে ভোটের অধিকার নেই। রাজনীতি হয়ে গেছে রাজনৈতিক দলছাড়া। গণতন্ত্র এখন ক্ষমতার লড়াইয়ে ও নির্বাচনতন্ত্রে পরিণত করা হয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো এখন গণতন্ত্রকে বাদ দিয়ে শুধু নির্বাচন নির্বাচন বলে চিৎকার করছে। গণতন্ত্রকে বাঁচাতে হলে এ অবস্থার উত্তরণ খুবই দরকার।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে একটা নাটক রচনা করা হয়েছিল। রাতের আঁধারে সিল মেরে ব্যালট ভর্তি করা হয়েছিল। অথচ জনগণ সেদিন তাদের ভোটযুদ্ধে অংশ নিতে প্রস্তুত ছিল।
তিনি বলেন, নির্বাচনের আগে সংলাপে প্রধানমন্ত্রী বলছিলেন, একবার আমার ওপর বিশ্বাস রাখুন, সুষ্ঠু ভোট হবে। জনগণও কিন্তু ভোটের বিপ্লবে দিকে যাচ্ছিল।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আবু নাসের রহমতুল্লাহ, এমএ হালিম প্রমুখ।