ঢাকাMonday , 1 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু মেডিক্যালে খালেদা জিয়া

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার নাজিমউদ্দিন রোডের কারাগার থেকে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। আজ তার স্বাস্থ্য পরীক্ষা করার কথা রয়েছে।
খালেদা জিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্স বেলা ১২টা ৩৫ মিনিটে বিএসএমএমইউতে প্রবেশ করে। ১২টা ৪১ মিনিটে তাকে ৬২১-২২ নম্বর কেবিনে নেওয়া হয়। খালেদা জিয়াকে আনার আগে কেবিনে তার জিনিসপত্র এনে রাখা হয়।
এর আগে আরো দুই বার খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিক্যালে নেওয়া হয়।