ঢাকাThursday , 28 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লুটপাট ও দুর্নীতি দমনে সরকারের প্রতি আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের মূল্য বৃদ্ধি না করে গ্যাস বিতরণ কর্তৃপক্ষের লুটপাট ও দুর্নীতি দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদে বাংলাদেশ ন্যাপের ঢাকা মহানগর শাখা আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ আহ্বান জানান।
গোলাম মোস্তফা বলেন, একদিকে গ্যাস ব্যবহারকারী নাগরিক সঠিকভাবে ও সময়মতো গ্যাস পান না, অপরদিকে চুলাপ্রতি মূল্যবৃদ্ধি স্বাভাবিকভাবে তাদের জীবনকে আরো দুর্বিষহ করে তুলবে। শুধু তাই নয়, শিল্প উৎপাদন, রপ্তানি, পরিবহন সব ক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়বে। এলপিজির বাজার ও এলএমজির পথ প্রশস্ত করার জন্যই বছর বছর গ্যাসের মূল্যবৃদ্ধি করা হচ্ছে।
তিনি বলেন, বিইআরসির দায়িত্ব ভোক্তা স্বার্থ রক্ষা করা, কিন্তু তাদের অতীত ইতিহাস হলো- তারা গণশুনানির নামে সরকারের ইচ্ছা ও সিদ্ধান্তের শুনানি করে। গ্যাস এমন একটি উপাদান যার দাম বাড়লে জনসাধারণের জীবনধারণের জন্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম বেড়ে যায় এবং জনগণের ভোগান্তি বাড়ে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
তিনি বলেন, জনগণের শিক্ষা-স্বাস্থ্যের অধিকার ভুলুণ্ঠিত। কাজ-বাসস্থানের নিশ্চয়তা নেই। কৃষক ফসলের দাম পায় না। শ্রমিক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। হাজার হাজার শ্রমিক ছাঁটাই হচ্ছে। লাখ লাখ কৃষকের নামে সার্টিফিকেট মামলা। ছাত্রদের শিক্ষার অধিকার একদিকে সংকুচিত, আরেকদিকে বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ চলছে যা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী।
বাংলাদেশ ন্যাপের ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলুর সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মহিলা সম্পাদিকা সুমি আক্তার শিল্পী, যুব ন্যাপ সমন্বয়কারী বাহাদুর শামিম আহমেদ পিন্টু, যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল কাউছারী প্রমুখ।