নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে সকল প্রেরণার উৎস করে জাতির পিতা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে নতুন প্রজন্মকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একদিনে আসনি। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির বহু ত্যাগ ও সংগ্রামের ফসল।
নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস জানতে হবে। তার আদর্শকে অনুসরণ করে দেশ গড়ার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য সুশিক্ষা অর্জন করতে হবে।
গোলাম দস্তগীর গাজী বলেন, যারা বাংলাদেশের জন্মের সঠিক ইতিহাস জানে না। তারা কখনো সফল মানুষ হতে পারবে না। দেশপ্রেমের অভাবে দেশে জঙ্গিবাদের সৃষ্টি হয়।
তিনি বলেন, একদিন বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে। দুবেলা কী খাবে, সেটা জানত না। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে খাদ্য মজুদ রেখে বিদেশে আমরা খাদ্য রপ্তানি করছি। আর এটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের দঢ়তার কারণে। আমরা ২০৪১ সালের আগেই বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে নতুনভাব উপস্থাপন করব। তখন সারা বিশ্ব আমাদেরকে অনুসরণ করবে।
কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা সভায় সভাপতিত্ব করেন।

