ঢাকাThursday , 28 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের দিয়ে জোর করে মিছিল-মিটিং করানো যাবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নূর বলেছেন,ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীকে দিয়ে জোর করে মিছিল-মিটিং করানো যাবে না। তিনি বলেন, ‘একজন শিক্ষার্থী তার যোগ্যতা বলে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং কর্তৃপক্ষ তাকে সিট দেয়। কোনো ছাত্র সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের জন্য তাকে সিট দেওয়া হয় না।’
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তিনি এসব কথা বলেন। বহিরাগতমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতের সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় গা-ছাড়া ভাব দেখিয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘বুয়েটের শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেখানে নিরাপত্তা চৌকি বসিয়েছে সেখানে আমাদের প্রশাসন সেভাবে গুরুত্ব দেয়নি।’
নূর জানান, ক্যাম্পাসে কোন ধরনের যান চলাচল করবে সেটির বিষয়ে আগামীকাল ডাকসুর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
মানববন্ধনে যোগ দেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ও সদস্য তানভির হাসান সৈকত।
আখতার হোসেন তার বক্তব্যে বলেন, ‘তোমরা যে দাবিগুলো নিয়ে মানববন্ধন করছো, এটা ছাড়াও তোমাদের অসংখ্য দাবি থাকতে পারে। তোমাদের দাবিগুলো লিখিত আকারে আমাদের কাছে দাও। আমরা প্রশাসনের কাছে দাবিগুলো পেশ করব।’
তানভির হাসান সৈকতও আন্দোলনকারীদের দাবিগুলো লিখিত আকারে প্রশাসনের কাছে দিতে অনুরোধ জানান। তিনি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে থাকব।’
এরপর শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা ‌‌‘দাবি মোদের একটাই, নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘আমাদের দাবি মানতে হবে’, ‘বহিরাগতমুক্ত ক্যাম্পাস চাই’ বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর, মল চত্বর, ব্যবসায় অনুষদ, শ্যাডো, মধুর ক্যান্টিন, সেন্ট্রাল লাইব্রেরি ঘুরে শেষ হয়।