ঢাকাMonday , 25 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা করা হয়েছে। দশম সংসদে তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন। রোববার জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একাদশ সংসদে নতুন সরকার গঠনের পর সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদের পত্রের পরিপ্রেক্ষিতে গোলাম মোহাম্মদ কাদেরের পরিবর্তে রওশন এরশাদকে বিরোধী দলীয় উপনেতার স্বীকৃতি প্রদান করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।