ঢাকাSunday , 24 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহনাজের মৃত্যুতে ফখরুলের শোক প্রকাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বরেণ্য সঙ্গীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহর মৃত্যুতে সঙ্গীত ও সংস্কৃতির ভুবনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
শাহনাজ রহমত উল্লাহর মৃত্যুতে বড় ধরনের ক্ষতি হয়েছে এমন মন্তব্য করেন ফখরুল বলেন, ‘বাংলাদেশের গানের জগতে কিংবদন্তিতুল্য একটি নাম শাহনাজ রহমত উল্লাহ। বাংলাদেশে প্রেরণামূলক দেশাত্মবোধক গানের এক অগ্রগণ্য শিল্পীর নাম শাহনাজ রহমত উল্লাহ।’
‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকালে দেশবাসীকে উজ্জীবিত করেছিল শাহনাজ রহমত উল্লাহর দেশপ্রেমের গানগুলো, যা আমাদের সমাজ ও সংস্কৃতিতে এক তাৎপর্যময় মাত্রা যোগ করে।’
শোকবার্তায় তিনি বলেন, ‘তার গাওয়া অসংখ্য অনবদ্য গানের মধ্যে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমকে এত গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল যে, তিনি স্বদেশপ্রেমের এই জাগরণী গানটিকে তার প্রতিষ্ঠিত দল বিএনপির দলীয় সঙ্গীত হিসেবে মনোনীত করেন। তার কণ্ঠে গাওয়া যুগজয়ী গানগুলো আগামী প্রজন্মকে সমানভাবে অনুপ্রাণিত করবে।’
ফখরুল শাহনাজ রহমত উল্লাহর রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।