ঢাকাFriday , 15 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত আসনের দাবি হিন্দু মহাজোটের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিতে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র যুগ্ম-মহাসচিব উত্তম দাসসহ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসনসহ বেশকিছু দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-সব পাঠ্যপুস্তক ধর্মনিরপেক্ষ করতে হবে, দুর্গাপূজায় তিন দিন, রথযাত্রায় একদিন ও শ্রী শ্রী হরি ঠাকুরের জন্মদিন মহাবারুণীতে একদিন সরকারি ছুটি ঘোষণা করে সংবিধানে বর্ণিত সমঅধিকার ও সমমর্যাদা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজনকে পূর্ণ মন্ত্রী নিয়োগ দিতে হবে।