ঢাকাWednesday , 13 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বুধবার আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো। সকাল থেকে নরম খাবার দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে তার বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকগণ।
বুধবার সকালে সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা বিষয়ের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী এসব তথ্য জানান।
এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমারাস্বামী ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এ সময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিনী ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।