ঢাকাSaturday , 9 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াকে দেখে মনে হয় না তিনি অসুস্থ

Link Copied!

নিউজ প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, আদালত প্রাঙ্গণে তাকে আনার পর সানগ্লাস পরা অবস্থায় দেখলে কারোই মনে হয় না তিনি অসুস্থ। যদিও রিজভী সাহেবরা তাকে প্রতিদিনই অসুস্থ বলে দাবি করেন।’
শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. হাছান বলেন, ‘আর্থ্রাইটিস তার নতুন রোগ না। এ রোগ নিয়েই তিনি রাজনীতি করছেন। দুবার প্রধানমন্ত্রিত্ব করেছেন। তিনি কারাগারে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা উপমহাদেশে নজিরবিহীন।’
তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। তাদের সব সময় উদ্দেশ্য থাকে কীভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায়। এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর পথ খোঁজে। যেভাবে তারা নির্বাচন থেকে পালাচ্ছে তাতে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি বিএনপিকে অনুরোধ জানাব, আপনারা নির্বাচনভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর যে নীতি অনুসরণ করছেন, সেই নীতি থেকে সরে এসে নির্বাচনে আসুন।’
ভোটে ইভিএম ব্যবহারের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এর আগেও আপনারা দেখেছেন, বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। সেখানের আমরা ফলাফল পেয়েছি এবং সেই কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে কারও কোনো আপত্তি ছিল না।’
সাব-এডিটরদের কাজকে সংবাদপত্রের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী তাদের বস্তুনিষ্ঠ কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে কাউন্সিলের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, উইক্রিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সজিব রশিদ, ডিইউজের প্রাক্তন সভাপতি আব্দুল জলিল ভুইয়া, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক মোকতাদির অনিক, প্রাক্তন সভাপতি মুস্তাফিজ রহমান প্রমূখ বক্তব্য রাখেন।