নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ( ডাকসু ) ১৫ দিন পেছানোর দাবি করেছে জাসদ (আম্বিয়া) সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)। এ ছাড়া নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দলের নেতারা।
ডাকসু নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৭টি দাবি জানিয়েছেন তারা। দাবির মধ্যে রয়েছে- ২৪ ঘণ্টার মধ্যে সব প্রার্থীকে নিজ নিজ হলে সিট প্রদানসহ ভোটগ্রহণের সময়সীমা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করতে হবে। এ ছাড়া নির্বাচন ১৫ দিন পিছিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নে্রয়ার কথা বলা হয়।
নির্বাচনের আগেই ২০২১ সালের মধ্যে শিক্ষার্থীদের শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করা। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রতি গেস্টরুমের সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রার্থীর সঙ্গে আলোচনার দাবি জানান তারা।

