ঢাকাSunday , 3 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাডাল্ট কমেডিকে আরশাদ ওয়ার্সির ‘না’

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আরশাদ ওয়ার্সি। অনেক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘মুন্নাভাই এমবিবিএস’-এ সার্কিট চরিত্রে অভিনয় করে সফলতা লাভ করেন আরশাদ ওয়ার্সি।
বলিউডের আরেক জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’। গত শুক্রবার মুক্তি পেয়েছে এ সিরিজের তৃতীয় কিস্তি ‘টোটাল ধামাল’। এতেও অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি। তারকাবহুল ও কমেডি ঘরানার সিনেমাটি ভারতের ৩ হাজার ৭০০ ও ভারতের বাইরে ৭৮৬ পর্দায় মুক্তি পেয়েছে।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আরশাদ ওয়ার্সি। এ সময় তিনি বলেন, ‘আমি অ্যাডাল্ট কমেডি ঘরানার সিনেমায় অভিনয় করতে চাই না। কারণ এতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবে অন্য কেউ অ্যাডাল্ট কমেডি করতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই।’
তিনি আরো বলেন, ‘কিছু সময় এ ঘরানার সিনেমা দেখতে পারি কিন্তু এতে অভিনয় করব না। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না বিষয়টি শুধু তাই নয়, আমি চাই না এমন সিনেমায় শিশুরা আমাকে দেখুক। আমি সেই প্রকৃতির মানুষ নই যারা টাকার জন্য সিনেমায় অভিনয় করেন। কিছু সিনেমায় অভিনয়ের জন্য অনেক টাকা দেয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি সেগুলো ফিরিয়ে দিয়েছি।’
‘সিনেমার ধারার মধ্যে কমেডি এতটাই শক্তিশালী যে, এর বিকল্প কোনো কিছু নেই।’ বলেন আরশাদ ওয়ার্সি।
‘টোটাল ধামাল’ সিনেমাটি পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। আরশাদ ওয়ার্সি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন- অনিল কাপুর, অজয় দেবগন, মাধুরী দীক্ষিত, জাভেদ জাফরি, রিতেশ দেশমুখ, সঞ্জয় মিশ্রা, বোমান ইরানি, জনি লিভার, মহেশ মাঞ্জেকর প্রমুখ।