ঢাকাSunday , 3 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্সের শিক্ষকরা। রোববার রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান। মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমানে বেসরকারি কলেজের অনার্স, মাস্টার্সের শিক্ষকেরা নামমাত্র পকেট খরচ পেয়ে দীনতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ২০৩টি বেসরকারি কলেজের ৩৫০০ জন শিক্ষক দীর্ঘ ২৭ বছর ধরে পাঠদান করে চলছে। কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়া সেত্বেও তাদের এমপিওভুক্ত করা হয় নাই।’
বক্তারা আরো বলেন, ‘আমাদের এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিও লেটারসহ ১০ম জাতীয় সংসদের শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করলেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় ও শিক্ষা মন্ত্রণালয়ের অবহেলায় ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ এ আমাদের অন্তর্ভূক্ত করা হয় নাই। ফলে আমরা প্রায় সারে তিন হাজার শিক্ষক এমপিও বঞ্চিত হয়েছি।’
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা খেয়ে না খেয়ে জাতি গঠনে কাজ করে যাচ্ছি, অথচ আমাদের যোগ্য প্রাপ্যটুকু পাচ্ছি না। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে, আমদের এমপিওভুক্তের বিষয়টি সুবিবেচনায় এনে তা দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ দেবেন।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সভাপতি নেকবর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সুকমল প্রমুখ।