ঢাকাSaturday , 2 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর্শকের সঙ্গে ‘প্রেম আমার ২’ দেখেছেন পূজা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। একাধিক সিনেমায় অভিনয় করে বর্তমানে বেশ আলোচিত এ অভিনেত্রী।
গতকাল শুক্রবার বাংলাদেশে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত ‘প্রেম আমার ২’ সিনেমাটি। প্রথম দিন ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখেছেন পূজা। প্রেক্ষাগৃহে এ অভিনেত্রীকে সরাসরি দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত হন সিনেমা দেখতে আসা দর্শক। প্রিয় অভিনেত্রীর সঙ্গে কথা বলেন ও সেলফি তোলেন তারা।
রাজ চক্রবর্তী পরিচালিত ও সোহম চক্রবর্তী অভিনীত ওপার বাংলার সুপারহিট সিনেমা ‘প্রেম আমার’। ২০০৯ সালে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির নয় বছর পর তৈরি হয়েছে এর সিক্যুয়েল ‘প্রেম আমার ২’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন-পূজা চেরি ও আদৃত। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের রাজ চক্রবর্তী প্রোডাকশন।
জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন বলেন, “গতকাল শুক্রবার ‘প্রেম আমার ২’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়েছে। সিনেমার টিম ঢাকার শ্যামলী, বলাকা, চিত্রামহল ও মধুমিতা হলে গিয়েছে। রাজধানীর প্রায় সবকটি প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় ছিল। দর্শকদের ভালো সাড়া পাচ্ছি।”
পূজা-আদৃত ছাড়াও ‘প্রেম আমার ২’ সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- সৌরভ, প্রবীর দাস, তুলিকা বসু, সৃষ্টি পাণ্ডে, নাদের চৌধুরী, চম্পা প্রমুখ। এটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য।