ঢাকাThursday , 28 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্ড ২৫’ সিনেমায় খলনায়ক রামি মালেক?

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ‍সিনেমা সিরিজ ‘জেমস বন্ড’। এবার পর্দায় আসতে যাচ্ছে এ সিরিজের ২৫তম সিনেমা। তবে সিনেমার নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
সিনেমাটিতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করবেন ড্যানিয়েল ক্রেগ। আর খল চরিত্রে দেখা যাবে অস্কার বিজয়ী অভিনেতা রামি মালেককে। এছাড়া সিআইএ এজেন্ট হিসেবে পর্দায় হাজির হবেন ‘গেম নাইট’খ্যাত বিলি ম্যাগনুসেন। পশ্চিমা বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ তারকার সঙ্গে ‘বন্ড ২৫’ নির্মাতাদের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর আগে শিডিউল নিয়ে একটি জটিলতা ছিল। ধারণা করা হচ্ছিল, মার্কিন টিভি সিরিজ ‘মি. রোবট’ ও ‘বন্ড ২৫’ সিনেমার শিডিউল একই সময় পড়বে। তবে সেই জটিলতা এখন কেটে গেছে।
‘জেমস বন্ড’ সিরিজের এবারের সিনেমাটি পরিচালনা করবেন ‘বিস্ট অব নো ন্যাশন’ পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা। সিনেমাটিতে দুজন কেন্দ্রীয় নারী চরিত্র থাকবে। তবে এতে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।
ইতিমধ্যে ‘বন্ড ২৫’ সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। খুব শিগগির সিনেমার কাজ শুরু হবে। ২০২০ সালের ১০ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।