ঢাকাThursday , 28 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড় জয়ে শীর্ষেই রইল লিভারপুল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে লিভারপুল। ঘরের মাঠে ওয়ার্টফোর্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ইয়ুর্গেন ক্লপের দল।
অ্যানফিল্ডে বুধবার ম্যাচের ২০ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ৯ ও ২০ মিনিটে দুটি গোলই করেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। দুটি গোলেই তাকে সহায়তা করেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড।
বিরতির পর ৬৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন দিভোগ ওরিগি। আর ৭৯ ও ৮২ মিনিটে বাকি দুটি গোল করেন ভার্জিল ফন ডাইক। দুটিই হেড থেকে। এর একটি অ্যাসিস্ট করেন আর্নল্ড।
আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে লিভারপুল গোলশূন্য ড্র করেছিল। সব মিলিয়ে আগের চার ম্যাচে খুইয়েছিল ছয় পয়েন্ট। সেই তারাই এবার এই মৌসুমে নিজেদের সবচেয়ে বড় জয় তুলে নিল।
অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। যা ২০১২ সালে ম্যানচেস্টার সিটির ৩৭ ম্যাচ অপরাজিত থাকার পর কোনো দলের সর্বোচ্চ।