ঢাকাWednesday , 27 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সার বিপক্ষে রিয়াল স্কোয়াডে নেই ইস্কো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ কোপা দেল’রের সেমিফাইনালের ফিরতি লেগে রাতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এ ম্যাচে রিয়াল স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইস্কো।
সেমিফাইনালের প্রথম লেগে গত ৬ ফেব্রুয়ারি বার্সেলোনার মাঠে খেলতে গিয়েছিল রিয়াল। এবার ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে স্বাগত জানাবে লস ব্লাঙ্কোসরা। তবে ঘরের মাঠের এই ম্যাচে দলে ঠাঁই হচ্ছে না ইস্কোর। যদিও ইনজুরি কাটিয়ে বর্তমানে সুস্থ রয়েছেন স্প্যানিশ এ মিডফিল্ডার।
ক্লাসিকোর আগে বুধবার ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি। প্রাথমিক এ তালিকা থেকে আরো একজনকে বাদ দিতে হবে আর্জেন্টাইন এ কোচকে। চলতি সপ্তাহে মাঠে নামার জন্য ইসকোকে সবুজ সংকেত দিয়েছিলেন ডাক্তাররা। পিঠের চোটের কারণে রিয়ালের হয়ে গত চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে ফিটনেসের সার্টিফিকেট পেলেও বার্সার বিপক্ষে ম্যাচে তাকে দলে নেননি সোলারি।
কোপা দেল’রের প্রথম লেগে নু ক্যাম্পে বার্সেলোনাকে জিততে দেয়নি রিয়াল। ১-১ গোলে ড্র করে কোপার ফাইনালে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রেখেছে সান্তিয়াগো সোলারির শিষ্যরা। এবার ঘরের মাঠে বার্সার বিপক্ষে আরো দারুণ কিছুর করার চেষ্টা থাকবে বেল-বেনজেমাদের।