ঢাকাWednesday , 27 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশংসিত সাপ লুডু’র প্রথম ঝলক

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘বিশ্বাস ভাঙা যেখানে নিয়ম, প্রতারণা যেখানে গেম চেঞ্জার, সেখানে ভুলের মাশুল দিতে হয় নিঃশ্বাসের দামে। খেলার অংশ এখানে সবাই। কেউ গুটি, কেউ আড়াল থেকে খেলে সবাইকে নিয়ে।’ ‘সাপ লুডু’ সিনেমার প্রকাশিত ট্রেইলারে নেপথ্য কণ্ঠে এভাবেই কথাগুলো বলতে শোনা যায়।
ছোট পর্দার গুণী পরিচালক গোলাম সোহরাব দোদুলের প্রথম সিনেমা ‘সাপ লুডু’। গতকাল মঙ্গলবার অন্তর্জালে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ১ মিনিট ৩১ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, সুষমাসহ অনেকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্বল্প সময়ের এ ট্রেইলারে অ্যাকশন, রহস্য ও প্রিয়জন হারানোর ব্যথা দর্শকদের মনে নাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসাসূচক মন্তব্য করে তারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন দর্শকরা।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। থ্রিলার ঘরানার এই সিনেমায় আরো অভিনয় করেছেন-তারিক আনাম খান, সালাহউদ্দিন লাভলু, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, মারজুক রাসেল, রুনা খান, সুষমা সরকারসহ অনেকে।
গত বছরের ২৬ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হয়। মানিকগঞ্জ, মধুপুর, গাজীপুর, টেকনাফ, লামা, কক্সবাজারের বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ গত ৩ ডিসেম্বর শেষ হয়। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।