ঢাকাWednesday , 27 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডি মারিয়ার জোড়া গোলে সেমিতে পিএসজি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে ক্রমেই ধারালো হয়ে উঠছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। দলের সেরা তারকা নেইমার ও এডিনস কাভানিদের অনপুস্থিতিতে কিলিয়ান এমবাপের সঙ্গে গুরুদায়িত্ব পালন করছেন তিনি। সবশেষ ফরাসি কাপে দিজোঁর বিপক্ষে জয়ে জোড়া গোল পেয়েছেন আর্জেন্টাইন এ উইঙ্গার।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে ফরাসি কাপের শেষ আটে দিঁজোকে আমন্ত্রণ জানায় পিএসজি। চেনা মাঠে প্রতিপক্ষের জালে ৩-০ গোলে জয় পায় ফরাসি চ্যাম্পিয়নরা। ওই ম্যাচে ডি মারিয়ার জোড়া গোল ছাড়াও স্বাগতিকদের হয়ে তমা মুনিয়ে তৃতীয় গোলটি করেন।
দলের দুই সেরা তারকার চোটের পরও ফর্মের থাকা কিলিয়ান এমবাপেকেও বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ টমাস টুখেল। বড় তারকাদের ছাড়াও লিগ ওয়ানের অবনমন অঞ্চলের দলের বিপক্ষে সহজ জয় পেতে কষ্ট করতে হয়নি পিএসজিকে।
ম্যাচের শুরুতেই ডি মারিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। ইউলিয়ান ড্রাক্সলারের দারুণ থ্রু পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে চিপ শটে গোলরক্ষকের উপর দিয়ে বল ঠিকানায় পাঠান আর্জেন্টাইন তারকা। এরপর ২৮তম মিনিটে ড্রাক্সলারের সহায়তায় নিজের দ্বিতীয় গোলে দলের ব্যবধান দিগুণ করেন ডি মারিয়া। মৌসুমে এটি তার নবম গোল।
বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে এক জনকে কাটিয়ে কাটব্যাক করেন মোটিং। আর বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ান ডিফেন্ডার মুনিয়ে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে এ ব্যবধানেই জয় নিয়ে সেমির টিকিট পেয়ে যায় পিএসজি।