ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অঙ্কুশকে ছেড়ে বিক্রমের প্রেমে ঐন্দ্রিলা?

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক অঙ্কুশ হাজরা। অন্যদিকে ছোট পর্দার পরিচিত মুখ ঐন্দ্রিলা ও বিক্রম চ্যাটার্জি। এই তিন অভিনয়শিল্পী পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। ব্যক্তিগত জীবনে অঙ্কুশ ও ঐন্দ্রিলা প্রেমের সম্পর্কে রয়েছেন।
তবে কিছুদিন আগে অন্য এক নায়িকার কারণে অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক বেশ তিক্ত হয়। ‘ফিদা’ সিনেমার শুটিংয়ের সময় সিনেমাটির নায়ক যশ দাশ গুপ্তর সঙ্গে দেখা করতে যেতেন অঙ্কুশ। আর সেখানেই নতুন নায়িকা সঞ্জনার সঙ্গে অঙ্কুশের আলাপ। পরবর্তীতে তাদের বন্ধুত্ব তৈরি হয়। এরপর তাদের নতুন অধ্যায়ের সূচনা হয়।
এই তিক্ততার কারণে অঙ্কুশ-ঐন্দ্রিলার মধ্যে দুরত্ব বাড়তে থাকে। শুধু তাই নয়, ঘনিষ্ঠ বন্ধু বিক্রমের সঙ্গে ঐন্দ্রিলা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে তিন তারকাই ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন।
অঙ্কুশ বলেন, “আমি সঞ্জনাকে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হাই’ পাঠিয়েছিলাম। এজন্য ঐন্দ্রিলা বেশি রিঅ্যাক্ট করে ফেলেছিল। আর ওকে রাগানোর পেছনে আরো কয়েকজনের হাত ছিল।’ এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, এই ফেব্রুয়ারিতেই বিয়ে করবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। এ প্রসঙ্গে অঙ্কুশ বলেন, ‘আমার পরিবারের তরফ থেকে কথা হয়েছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত আর বিয়ে অবধি গড়ায়নি।’
বিক্রম অনেকটা মজা করে বলেন, ‘আমি এপ্রিলেই ঐন্দ্রিলাকে বিয়ে করতে যাচ্ছি দেখি এবার কী খবর হয়!’
এদিকে ঐন্দ্রিলা বলেন, ‘বিক্রমের সঙ্গে প্রেম আর অঙ্কুশের সঙ্গে বিয়ের খবর একইসঙ্গে কীভাবে রটে? আমরা তিনজনই খুব ভালো বন্ধু। আবার তিনজন পরস্পরকে খুব ভালোবাসি। সেখানে কোনো শর্ত নেই, তা নিঃস্বার্থ, নিখাদ।’