ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরমান আলিফের ‘অন্ধকার’

Link Copied!

বিনোদন ডেস্ক : আলোচিত কণ্ঠশিল্পী আরমান আলিফ। তার গাওয়া ‘অপরাধী’ গানটি দর্শক-শ্রোতাদের মাঝে বেশ ভালো সাড়া ফেলে। এরপর নিয়মিত নতুন নতুন গান উপহার দিয়ে আসছেন তিনি। এবার ‘অন্ধকার’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন এই সংগীতশিল্পী।
প্রেম ও বিচ্ছেদ ঘরানার গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন অভি আকাশ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে অভিনয় করেছেন সুপ্ত ও নাফিসা নূপুর। এটি পরিচালনা করেছেন আবুল হুসাইন মাহমুদ।
গতকাল রোববার সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গানটি ৩ লাখ ৯০ হাজারবার দেখা হয়েছে।