ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন রাই লক্ষ্মী

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী রাই লক্ষ্মী। ২৯ বছর বয়সি এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে অবিবাহিত। তবে প্রেমের সম্পর্কে জড়িয়ে একাধিকবার আলোচনায় এসেছেন। কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, মা হতে যাচ্ছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে রাই লক্ষ্মী বলেন, ‘মা হওয়ার গুঞ্জন ছড়ানোর জন্য কিছু মানুষ যেন নিজ থেকেই চাকরি নিয়েছে। আমি একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছিলাম এবং ব্রেকআপ হয়েছে। কিন্তু এ বিষয়গুলো আপনি আপনার মতো করে ব্যাখ্যা করতে পারেন না।’
তিনি আরো বলেন, ‘একদিন কিছু লোক আমাকে কাঁচা আম খেতে দেখেছিল। তারপর থেকে কল্পনা করতে শুরু করে আমি অন্তঃসত্ত্বা। প্রয়োজন হলে এই গুঞ্জন থামানোর জন্য আদালতে যাব।’
২০০৫ সালে ১৭ বছর বয়সে ‘কারকা কাসাড়ারা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রাই লক্ষ্মী। একই বছর তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। এরপর কন্নড়, মালায়ালাম ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০১৬ সালে বলিউডের ‘আকিরা’ চলচ্চিত্রে অভিনয় করেন। বলিউডে এটি তার অভিষেক চলচ্চিত্র। এ পর্যন্ত তার অভিনীত অর্ধশত চলচ্চিত্র মুক্তি পেয়েছে।