ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিবালার গোলে জয়ে ফিরল জুভেন্টাস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সব প্রতিযোগিতায় উড়তে থাকা জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ ম্যাচে হোঁচট খায়। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর এবার সিরি’আ ম্যাচের মধ্য দিয়ে জয়ে ফিরেছে দলটি। বোলোনার বিপক্ষে জয়ে জুভিদের হয়ে একমাত্র গোলটি করেন পাওলো দিবালা।
এস্তাদিও রেনাতো ডাল্লারাতে অবনমন অঞ্চলের দল বোলোনার বিপক্ষে খুব একট দাপট দেখাতে পারেনি জুভেন্টাস। ম্যাচের দ্বিতীয়ার্ধে পাওলো দিবালার একমাত্র গোলে ১-০ গোলে জয় পেয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে ৯টি শট নেয় জুভেন্টাসের খেলোয়াড়রা। কিন্তু একটিতেও জালের দেখা পায়নি তারা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে কাঙ্খিত গোলের দেখা পায় সফরকারীরা।
ম্যাচের ৬৭ মিনিটে জুভেন্টাস সমর্থকদের উচ্ছ্বাস উপহার দেন দিবালা। বাঁ দিক থেকে ব্লেইস মাতুইদির ক্রস ডি-বক্সে এক ডিফেন্ডার ঠেকানোর পর ফাঁকায় বল পান দিবালা। পেনাল্টি স্পটের কাছ থেকে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন এ তারকা।
ম্যাচের যোগ করা সময়ে বিপদ থেকে বেঁচে যায় জুভেন্টাস। ডি-বক্সের বাইরে থেকে ইতালিয়ান ফরোয়ার্ড নিকোলা সানসোনের শট পোস্টে লেগে ফেরার পর আলগা বলে সান্তান্দেরের নেওয়া শট পাঞ্চ করে ফেরান গোলরক্ষক। এ ম্যাচে জয় কিংবা সমতা নিয়ে ফিরতে না পারলেও সিরি’আ চ্যাম্পিয়ন জুভেন্টাসের বিপক্ষে দারুণ লড়েছে বোলোনা।
সিরি’আতে এ জয়ে ২৫ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৬৯। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি।